জেলার ফুলবাড়ী সীমান্তে টহলরত অবস্থায় নিজের সেলফ লোডিং রাইফেল থেকে বের হওয়া গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় এক বিএসএফ জওয়ান। ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর সীমান্তে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার সাদেনেরকুটি সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহত বিএসএফ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার তবে আহত বিএসএফের নাম জানাতে পারেননি তিনি।
অনন্তপুর সীমান্তের বাসিন্দা প্রত্যক্ষদর্শী আ. লতিফ জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক ৯৪৬ মেইন পিলারের কাছে ভারতের সাদেনেরকুটি সীমান্তে হঠাৎ গুলির শব্দ হয়। খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন, ভারতের ঝিকরী বিএসএফ ক্যাম্পের একজ বিএসএফ সদস্য ওই এলাকায় টহল দিচ্ছিলেন। অসতর্ক অবস্থায় তার হাতের রাইফেলটি মাটিতে পড়ে যায় । রাইফেলটি মাটি থেকে তুলতে গেলে তা থেকে গুলি নির্গত হয় এবং তার তার শরীরে লাগে। এ অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বিএসএফর গাড়ি এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, টহলরত অবস্থায় এক বিএসএফের সদস্যের হাত থেকে নিজের রাইফেল পড়ে যায়। তার হাতের লাইফেল উঠাতে গিয়ে গুলি বের হয়ে শরীরে লেগে আহত হয়েছেন। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। পতাকা বৈঠকে বিস্তারিত জানাবেন বলে বিএসএফ আমাদেরকে জানিয়েছেন।
