বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
দীপংকর বর জানান, মঙ্গলবার রাতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। বুধবার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।
মন্ত্রীকে চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হচ্ছে। সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
