তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৯ম প্রয়াণ দিবস আজ

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:৪৫ এএম

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম প্রয়াণ দিবস আজ বৃহস্পতিবার। তাদের স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। গতকাল বুধবার রাতে ফেইসবুক লাইভে আয়োজন করা হয় অনুষ্ঠান।

লাইভে অংশ নেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক, আসিফ মুনীর, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন প্রমুখ। বেলায়াত হোসেন মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘তারেক মাসুদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র যে উৎকর্ষের পথে হাঁটছে, তার যাত্রা কিছুটা ব্যাহত হয়েছে।’ ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দিনের আয়োজনে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গলপ্রদীপ প্রজ¦ালনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সবাইকে স্মরণ করা হবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত