তারেক-মিশুক স্মরণানুষ্ঠানে ক্যাথরিন মাসুদ

সিনেমা নিয়ে সাধারণ দর্শকের কাছে ছুটে যেতেন তারেক

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৬:৫৬ এএম

সিনেমা নির্মাণের পাশাপাশি সিনেমা হল রক্ষার জন্য তারেক মাসুদ আন্দোলন করেছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী ক্যাথরিন মাসুদ। তারেক-মিশুক স্মরণে ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি।

২০১৩ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ তিন চলচ্চিত্রকর্মীর স্মরণে দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে ‘ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’ ও ‘তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট’।

গত বুধবার শুরু হওয়া এ আয়োজনে ফেইসবুক লাইভে যুক্ত হয়ে ক্যাথরিন মাসুদ বলেন, ‘সিনেমা নির্মাণ করে সাধারণ দর্শকের কাছে ছুটে যেতেন তারেক মাসুদ। এজন্য তাকে সিনেমার ফেরিওয়ালাও বলা হতো। জীবনের শেষদিকে তারেক আরেকটি আন্দোলন চালিয়েছেন, সিনেমা হল বাঁচাও আন্দোলন। তারেক মনে করতেন, শুধু সিনেমা তৈরি করেই কী লাভ, যদি দেখানোর সুযোগ না থাকে! তাই তিনি সিনেমা হল বাঁচানোর আন্দোলন করে গেছেন। তিনি চাইতেন, সারা বাংলাদেশের মানুষের কাছে সিনেমা পৌঁছে দিতে। আর এজন্য সিনেমা হলের বিকল্প নেই।’

তারেক-মিশুক স্মরণ আয়োজনের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গলপ্রদীপ প্রজ¦ালনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সবাইকে স্মরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত