জনসংহতি সমিতির সভাপতি মেজর পেলে মারা গেছেন

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৭:০১ এএম

পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) কেন্দ্রীয় সভাপতি তাতিদ্র লাল চাকমা ওরফে মেজর পেলে (৭২) মারা  গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাতিদ্র লাল চাকমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে সাবেক এই গেরিলা নেতাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ৮ আগস্ট তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাতিদ্র লাল দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম। আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় তাতিদ্র লাল চাকমার দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত