ঝিনাইদহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৯:২৮ পিএম

ঝিনাইদহ সদরের তেঁতুলতলা বাজারের রাস্তার পাশের থেকে এক নবজাতক ছেলে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজার পাশে মায়াধরপুর এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে একটি নবজাতক শিশুকে দেখে এলাকাবাসী থানা-পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটি এখন ভালো আছে।

আগ্রহী যে কেউ চাইলে বাচ্চাটির দায়িত্ব নিতে পারেন বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত