বিনামূল্যে টিকা পাবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৪:৩৩ এএম

কভিড-১৯-এর টিকা কার্যকর প্রমাণিত হলে সব আমেরিকান নাগরিকের জন্য বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হবে। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য বিভাগের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যানগো সাংবাদিকদের বলেন, ‘আমরা একেবারেই কঠোর তদারকি কমাতে পারব না। আমরা বিষয়টি মূল্যায়ন করব এবং আশা করি টিকা অনুমোদিত হবে।’ তিনি আরও বলেন, করোনার ঝুঁকি থেকে নিরাপত্তার ব্যাপারে এর চেয়ে কোনো সহজ ব্যবস্থা থাকবে না। ম্যানগো বলেন, বেশিরভাগ বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এ ব্যয় বহনে সম্মত হয়েছে। জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েকশ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হব। যুক্তরাষ্ট্র ছয়টি টিকা প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে কয়েক কোটি ডোজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের জন্য আগাম চুক্তি সম্পন্ন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত