শান্তিরক্ষা মিশনে সুদান গেলেন নৌবাহিনীর৬৭ সদস্য

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৭:১৬ এএম

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৬৭ জন নৌবাহিনীর সদস্য ঢাকা ছেড়েছেন। নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬-এ যোগদানের উদ্দেশে গতকাল শুক্রবার সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে গত ২৫ জুলাই অন্য একটি দলের ৬৭ জন নৌসদস্য একই ইউনিটে যোগ দিতে ঢাকা ছাড়েন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্যপ্রয়োজনীয় জ¦ালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/ নিয়ন্ত্রণ ও সব গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগিড়বনির্বাপণে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরি সহায়তাসহ বিভিনড়ব কাজ করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত