ফরিদপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৯:১৮ পিএম

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শহীদদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া ও কাঙালি ভোজের মাধ্যমে ফরিদপুরে শোক দিবস পালিত হচ্ছে।

শনিবার সকাল সোয়া ৭টায় এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সৈয়দ মাসুদ হোসেন, শামিম হক, আইভি মাসুদ, ঝর্না হাসান প্রমুখ।

অন্যদিকে ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন দলীয় নেতা–কর্মীদের নিয়ে বোয়ালমারীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌর মেয়র মোজাফফর হোসেন, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলামসহ নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ ছাড়া দুপুরে কাঙালি ভোজ এবং বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত