স্বাস্থ্যবিধি লঙ্ঘন, হাকিমপুরে ৫৪ জনকে জরিমানা

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৮:৪৪ এএম

দিনাজপুরের হাকিমপুরে স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্কবিহীন চলাচলের দায়ে মোটরসাইকেল চালক ও পথচারীসহ ৫৪ জনকে মোট ৫৩ হাজার ৫৯৫ টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রাফিউল আলম এ দন্ড দেন।

রাফিউল আলম জানান, করোনার সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত