গাইবান্ধা নার্সিং কলেজ সীমানা জটিলতায় থমকে আছে নির্মাণকাজ

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৮:৪৪ এএম

সীমানা সংক্রান্ত জটিলতা ও জলাবদ্ধতার কারণে থমকে আছে গাইবান্ধা নার্সিং কলেজের নির্মাণকাজ। জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হলেও ভবন নির্মাণের পুরো কাজটাই বাকি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই কলেজটি চালু হলে উপকৃত হবে গাইবান্ধার সাতটি উপজেলার ২৬ লাখেরও বেশি মানুষ।

গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০১২ সালে গাইবান্ধা নার্সিং কলেজের অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্মাণ অধিশাখা। এরপর গাইবান্ধা জেনারেল হাসপাতাল ঘেঁষে দক্ষিণ পাশে তিন একর জমি নেওয়া হয়। ২০১৬ সালে জমি অধিগ্রহণ সম্পন্ন শেষে চলতি বছরের ২০ মার্চ দরপত্র আহ্বান করে ও ১৯ এপ্রিল কার্যাদেশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চারতলাবিশিষ্ট কলেজের ভবন নির্মাণে ব্যয় ধরা হয় ২৬ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ২৭৬ টাকা।

গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমীন বলেন, ‘সম্প্রতি কলেজটির জমি ডিজিটাল সার্ভে করতে গিয়ে সীমানা সংক্রান্ত জটিলতা দেখা দেয়। সঠিক জায়গায় সীমানা পাওয়া যায়নি। তাছাড়া রয়েছে জলাবদ্ধতা সমস্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত