মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পাঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন মুন হলে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমমাম মো. বজলুর রহমান।
বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে পুলিশের সব কর্মকার্তাসহ জেলার প্রতিটি থানার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে পুলিশ সুপারের লেখা বই উপহার দেওয়া হয়।
