শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড মর্মান্তিক ও দুঃখজনক : রিজভী

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:৪৬ এএম

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি মর্মান্তিক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের আযষুস সালাম হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক গান ও ভিডিও ক্লিপের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আগস্ট মাসে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য আপনি এতিম হয়েছেন। কিন্তু ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত রক্ষীবাহিনীর ছোড়া গুলিতে হাজার হাজার বিরোধীদলীয় নেতা নিহত হয়েছেন। তাদের বাচ্চারা এতিম হয়েছেন। গত ১২ বছরে মিথ্যা ক্রসফায়ারে, গুমে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তাদের ছেলেমেয়েরা এতিম হয়েছে, তাদের কথা তো বলেননি। আপনি দেশের প্রধানমন্ত্রী, অথচ এদের কথা বলেন না। আপনি শুধু নিজের কথা বলেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত