লক্ষ্মীপুরে করোনায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৮:৫১ এএম

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল (৫৫) মারা গেছেন।

রবিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

চেয়ারম্যান বাবুলের আত্মীয়-স্বজনরা জানান, গত ১৪ আগস্ট নুরুল ইসলাম বাবুলের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রবিবার অবস্থার অবনতি দেখা দিলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার রাত সাড়ে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত