চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৩:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মাও মারাত্মকভাবে আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশুরা হল- পালপাড়ার পরিমল পালের সন্তান পার্থ পাল (১২) ও প্রান্ত পাল (৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও নিহতদের চাচা পরিতষ পাল জানান, সকালে বাড়ির একটি ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে পার্থ পাল। এ সময় তাকে ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রান্ত পাল। তাদের বাঁচাতে মা রীপা রানী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ আহম্মেদ পার্থ ও প্রান্তকে মৃত ঘোষণা করেন। মা রীপা রানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত