স্পেনে মাস্কবিরোধী বিক্ষোভ

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১১:৫৫ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকরী অস্ত্র মাস্ক। মহামারীর শুরু থেকেই মাস্ক নিয়ে বিভিন্ন দেশে বিচিত্র সব ঘটনা ঘটেছে। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্কবিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়েছে তারা। একই সঙ্গে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সদ্য আরোপ করা আরও কিছু বিধিনিষেধের বিরুদ্ধেও রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জনতা। বিক্ষোভকারীদের মাদ্রিদ সিটি সেন্টারের প্লাজা কোলনে সেøাগান দিতে দেখা গেছে। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভে জড়ো হয়।

বিবিসি জানায়, স্পেনে গত মে মাসে প্রথমত গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। পরে দেশজুড়ে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

দুদিন আগে স্পেন সরকার দেশজুড়ে নতুন আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে জনসমাগম এলাকায় নিষিদ্ধ করা হয়েছে ধূমপান। এরপরই মানুষ এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে পথে নামল। স্পেনে তিন মাসের লকডাউন জুনের শেষদিকে উঠে যাওয়ার পরই দেশটিতে আবার নতুন করে বেড়েছে করোনাভাইরাস সংক্রমণ। এখন পর্যন্ত স্পেনে ২৮ হাজার ৬০০’র বেশি মানুষ মারা গেছে।

মাস্ক নিয়ে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনায়কদের মধ্যেও রয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মাস্কই পরতে চাননি। ব্রাজিলের প্রেসিডেন্টও একই দলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত