‘স্বাধীনতাবিরোধীরা ’৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও তার অবদানকে মুছে ফেলতে চেয়েছিল। স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, এদেশ থেকে এদেশের জনতার হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ কখনই মুছে ফেলা সম্ভব নয়।’
গতকাল সোমবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এসব কথা বলেন।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুুুুনসী প্রমুখ।
