আজ স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:৪১ এএম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে সকাল ১০টায় সংগঠনটির নেতাকর্মীরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একই দিন বেলা ৩টায় এক ভার্চুয়াল আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত