আমিরাত সফরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১১:০১ এএম

সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে চুক্তি স্বাক্ষরের পর সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে ব্যস্ত সময়ে পার করছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার আমিরাত সফরে এলেন ইহুদি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ইয়োসি কোহেন।

এই সফরে উভয় দেশের ‘নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রগুলো’ নিয়ে আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েল আল-নাহিয়ানের সঙ্গে আলোচনা হয় বলে এমিরেটস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে।

সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করতে’ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার ঐতিহাসিক এক চুক্তির ঘোষণা দেয় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত।

এর পর পরই উভয় দেশের মধ্যে গবেষণা,টেলি যোগাযোগ, যোগাযোগ স্থাপন বিষয়ক বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর এই প্রথম কোনো ইসরায়েলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সদস্য হিসেবে আরব আমিরাত সফরে এলেন কোহেন।

মোসাদ প্রধানের সফর নিয়ে এমিরেটস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, “উভয় পক্ষ নিরাপত্তার ক্ষেত্রগুলোতে সহযোগিতার সম্ভাবনা, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উন্নয়ন এবং উভয় দেশের মিলিত স্বার্থের বিষয়গুলো আলোচনা হয়েছে।”

সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির আওতায় অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বিশাল অংশ নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা স্থগিত করবে ইসরায়েল। যদিও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পশ্চিম তীরে নিজেদের বসতি গড়ার সিদ্ধান্ত একেবারে স্থগিত করবে না তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত