বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৯:৪১ পিএম

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার ৯৬ বছর বয়সী এই বীরমাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৈয়বুর রহমান বলেন, তার পা ফুলে গেছে। কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে।
আমারা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জম্মগ্রহণ করেন। তার বাবার নাম হাবিবুর রহমান।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত