সাড়ে ৩৩ কোটি আত্মসাৎ: ব্যাংকারসহ ২ জনের নামে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১০:০৪ পিএম

আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইব্রাহিম টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের উপপরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম ও  আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও দিলকুশা শাখার ব্যবস্থাপক মো. শরিফ উদ্দিন প্রামাণিক।

অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলস এর নামে অনাদায়ি খেলাপি ঋণ থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে সুতা উৎপাদনের নিমিত্ত কাঁচামাল/তুলা আমদানি এলসি খোলে। প্রায় ৩৩ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা মূল্যমানের ৭টি এলসিতে আমদানি করা করা সুতার বিক্রয় লব্ধ অর্থ ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত