নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিম স্টিল অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার কর্ণগোপ এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব শেষ খবর পর্যন্ত আগুন নেভাতে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১২ টি ইউনিট কাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে হাতিম স্টিল অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে আগুন জ্বলতে দেখলে শ্রমিকেরা ছোটাছুটি করতে থাকেন। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১২ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে চলছে।
ডেমরা ফায়ার সার্ভিস ইনচার্জ মো. ওসমান গণি দেশ রূপান্তরকে বলেন, মোট ১২ টি ইউনিট আগুনে নেভাতে কাজ করেছে। আগুন নেভানোর পর ক্ষয়-ক্ষতি ও আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।
