করোনায় মৃত্যুর ১০ দিন পর রোগীর খোঁজ নিতে ফোন

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:৫৪ এএম

ফেনীর ছাগলনাইয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি মারা গেছেন ৮ আগস্ট। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গত মঙ্গলবার সকালে ফোন করা হয়েছিল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তখন জানা গেল ভাইরাস শনাক্ত হওয়ার দুদিনের মাথায়, অর্থাৎ ১০ দিন আগে তিনি মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আবদুল করিম (৫৪) জ¦র, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৫ আগস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ৬ আগস্ট তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ৭ আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমুল বড়ুয়া জানান, সাধারণত কভিড শনাক্ত হওয়ার ৮-১০ দিন পর রোগীর খোঁজখবর জানতে ফোন দেওয়া হয়। গত মঙ্গলবার রাধানগর ইউনিয়নের ওই ব্যক্তিকে ফোন দেওয়া হলে তিনি মারা গেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিহাবউদ্দিন জানান, অনেক রোগীর ক্ষেত্রে মুঠোফোন বন্ধ থাকায় সঠিক সময়ে খোঁজখবর নেওয়া সম্ভব হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত