ইউক্রেনে একদিনে সর্বাধিক আক্রান্ত-মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৪:৪৬ পিএম

করোনাভাইরাসে একদিনে সর্বাধিক আক্রান্ত দেখেছে ইউক্রেন। পূর্ব ইউরোপের দেশটিতে সবশেষ চব্বিশ ঘণ্টায় ২ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। রেকর্ড হয়েছে মৃত্যুতেও।

বৃহস্পতিবার ইউক্রেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি’র খবরে বলা হয়েছে, গত একদিনে ২ হাজার ১৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। কভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি আক্রান্ত দেখল ইউক্রেন।

সোভিয়েত ইউনিয়নভুক্ত সাবেক দেশটিতে এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬৭ জন।

দুই হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে ইউক্রেনে সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৫৩৭ জন, গত বুধবার।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী মাকসিম স্তেপানোভ বলেছেন, চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে রেকর্ড হয়েছে ইউক্রেনে, ৪০ জন। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ জন।

ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, করোনাভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে; এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার মানুষের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত