শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক সাহেব আলী (৩২) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ছনকান্দা বটতলা গ্রামে নির্মাণাধীন একতলা ভবনের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন পার্শ্ববর্তী চক কাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বটতলা বাজারের পাশে একটি ভবনের নির্মাণকাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সকালে ভবন নির্মাণের পিলার করার জন্য রড লাগাতে গেলে সেই রড পাশর্^বর্তী রাইস মিলের চালের সঙ্গে লাগলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
