মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) গায়ে ব্যথা থাকবে। নিকটাত্মীয়রা অতৃপ্তিতে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) আয় বাড়তে পারে। মায়ের ডায়াবেটিস বাড়বে। সংসারে কিছুটা অশান্তি দূর হবে।
মিথুন (২১ মে-২০ জুন) পেট ও যৌনরোগে কষ্ট বাড়বে। প্রেমে অতৃপ্তি নিয়ে আসবে। স্বল্প ভ্রমণ আনন্দময় হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) ব্যবসায় পুঁজি লগ্নি হতে পারে। আয় বাড়বে। প্রেমিক-প্রেমিকা দূরে সরে যেতে পারে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) ডায়াবেটিস বা যৌনরোগ বাড়বে। ব্যবসায় অর্থ সঞ্চয় হতে পারে। শরীরের যত্ন নিন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) খাদ্য ও যানবাহনের ব্যবসায় ব্যস্ততা বাড়বে। বিদেশ গমন যোগ আছে। ওষুধে ব্যয় বাড়বে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) পিতার ডায়াবেটিস বাড়বে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। প্রকাশ্য শত্রুরা তৎপর থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) বৈদেশিক ব্যবসায় ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) দাম্পত্য কলহ দূর হবে। অবিবাহিতদের বিয়ের যোগ দেখা যায়। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) যৌন ও পেটের রোগ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। চর্মরোগে কষ্ট বাড়বে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) প্রেম ও রোমাঞ্চ শুভ হলেও অতৃপ্তি বাড়বে। স্ত্রীর রোগ নিরাময়ের জন্য বিদেশ যাত্রা আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) মায়ের ডায়াবেটিস ও পেটের পীড়া বাড়বে। নিজের ঠান্ডাজনিত রোগ ও যৌন ব্যাধি বাড়তে পারে। সংসারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
