দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:১৪ পিএম

ময়মনসিংহের নান্দাইলে একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার যশোরা এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল ইসলাম (৪২) ও মোস্তাকিম (২০)।

নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ জানান, গরুবোঝাই একটি ট্রাক রৌমারি থেকে পাকুন্দিয়া যাচ্ছিল। পথে ট্রাকটি অপর একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী মারা যান।

পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত