রূপায়ণের কর্মকর্তা সুরঞ্জিত ঘোষ সজীবের দিদিমা আর নেই

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১০:১৮ পিএম

রূপায়ণ গ্রুপের মিডিয়া ডিপার্টমেন্টের কর্মকর্তা সুরঞ্জিত ঘোষ সজীবের দিদিমা ললিতা বালা আর নেই।

শুক্রবার রাতে ঢাকার বাসাবোতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বর্গীয় অবিনাষ ঘোষের স্ত্রী এবং প্রফেসর দুলাল ঘোষের মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

তিনি তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ গ্রামে ললিতা বালার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে রূপায়ণ গ্রুপের মিডিয়া ডিপার্টমেন্ট গভীর শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত