মাদারীপুর শহরের ২নং শকুনী এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা মো. কাইয়ুম মিয়া (৫৫) রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মাসুদ পারভেজ প্রমুখ।
