কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০২:৪৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে মধ্যরাতে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বাড়িতে থাকা মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে। 

রবিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৭/৮ জনের একটি দল তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুইজনকে মারধর শুরু করে। এরপর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘরে থাকা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এই সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসায়ের ৩ লাখ ২০ হাজার ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মেহেদী হাসানের বাড়িতে চুরি হওয়ার খবর শুনেছি।  খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত