ওয়েবিনারে বক্তারা

করোনার কারণে পুষ্টি নিরাপত্তা হুমকির মুখে

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:২২ এএম

করোনাভাইরাসের কারণে দারিদ্র্যের হার বাড়ায় পুষ্টি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ ছাড়া অপুষ্টির কারণে শিশুদের এক-তৃতীয়াংশের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পুষ্টি সংবেদনশীল সামাজিক নিরাপত্তাবিষয়ক’ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক মিজানুল হক কাজল এসব তথ্য জানান।

জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের সহযোগিতায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মো. ইলিয়াস ভূঁইয়া। এতে স্বাস্থ্য ও কৃষি বিটের ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত