ফায়ার সার্ভিসের ইউনিফরমের ডিজাইন-পেটেন্ট নিবন্ধিত

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০২:৪১ পিএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত কালো, ছাই ও কমলা এই তিন রঙের পোশাকের ডিজাইন, রং ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার একেএম শওকত আলম মজুমদার কর্তৃক ২৩ আগস্ট স্বাক্ষরিত ১৭৭৫ স্মারক নম্বরের পত্রে এই নিবন্ধন অনুমোদন দেওয়া হয়।

এই নিবন্ধনের পরিপ্রেক্ষিতে এখন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কারিত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করলো প্রতিষ্ঠানটি।

ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পূর্বানুমতি ব্যতীত এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধিনিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কারিত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত