বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট করেছে নাইজেরিয়ার ডাক বিভাগ। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা যৌথভাবে এটি অবমুক্ত করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করায় নাইজেরিয়ার সরকারকে ধন্যবাদ জানান। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে। দু’দেশের আন্তরিকতার নিদর্শন স্বরূপ এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে।
