মাদারীপুরে আ.লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০১:২৫ এএম

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিলিকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে শিল (পুঁতা) দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলি ছাড়াও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত