নাট্যকর্মী টুলু হত্যা

মাগুরায় ২০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০১:২৫ এএম

হত্যাকান্ডের ২০ বছর পর মাগুরার নাট্যকর্মী টুলু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মোল্লা ওরফে সুকমানকে (৪৮) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা। তিনি একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তার সুমন ২০০০ সালে মাগুরা সদরের পারলা গ্রামের বাসিন্দা নাট্যকর্মী টুলুকে দিনদুপুরে শহরের সৈকত হোটেল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যাকান্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

২০০২ সালে সুমনের অনুপস্থিতিতে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত