ভারতে গুগলের ‘কর্ম জবস’

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০১:৩৮ এএম

চাকরিপ্রার্থীদের জন্য ‘কর্ম জবস’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এনেছে গুগল। এই অ্যাপের মাধ্যমে চাকরিদাতারা কেমন চাকরির অফার দিচ্ছেন, কাজের ধারণা, বেতন সব বিষয়ে তথ্য পাওয়া যাবে। অ্যাপে ব্যবসা, বাণিজ্য ও ম্যানেজমেন্ট-সংক্রান্ত চাকরির সন্ধান থাকবে।

করোনা আবহে অনেকেই চাকরি হারিয়েছেন। তাদের কথা ভেবেই সহজে চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে ভারতে। প্রায় দুই মিলিয়ন চাকরির তথ্য ইতিমধ্যে পোস্ট করা হয়েছে অ্যাপে। ‘প্লে স্টোর’ থেকে অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যাপের মাধ্যমে চাকরির আবেদন জানানো যাবে, আবেদনের প্রক্রিয়া অনুসরণ করা যাবে। এ ছাড়া এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল বায়োডাটা তৈরি করা সম্ভব, যা ওই অ্যাপ থেকেই সরাসরি শেয়ার করা যাবে। এর আগে ২০১৮ সালে বাংলাদেশে প্রথম এই অ্যাপের কার্যক্রম শুরু হয়। এরপর ইন্দোনেশিয়াতেও কর্ম জবস অ্যাপ নিয়ে কাজ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত