আওয়ামী শাসনামলে গুমের সংস্কৃতি চালু হয়েছে : রিজভী

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০২:২৯ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনকালে গুমের সংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা  মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে আজ গোটা সমাজ বিষাক্ত হয়ে গেছে। ছেলে মাকে জবাই করছে, আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই আইন মানছে না, যাকে ইচ্ছা ধরে নিয়ে গুলি করছে, নাটক সাজাচ্ছে। দেশ একটা অন্ধকার অরাজকতার মধ্যে ডুবে আছে। বিরোধী দলের ওপর নির্যাতন-অত্যাচার চালাচ্ছে, মানুষ হত্যা করছে, গুম করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত