মির্জাপুরে চার নারীসহ ১০ জনের করোনা শনাক্ত

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১১:৩৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় চার নারীসহ দশজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪২০ জন করোনা সংক্রমিত হলেন।

সোমবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন- মির্জাপুর বাজার এলাকার তিনজন, ইউনিয়নপাড়া এলাকার এক নারী (৪১)। ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামের এক দম্পতি, একই ইউনিয়নের ইউনিয়নের শুভুল্ল্যা গ্রামের একজন, মহেড়া ইউনিয়নের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এক কনস্টেবল (৫২), বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামের এক নারী (৫০) এবং জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের এক বৃদ্ধা (৬৫) রয়েছেন।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২০ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৩৭১ জন এবং বাকি ৪৩ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত