শাকিব-মাহিকে ছাড়াই শুরু হচ্ছে নবাব এলএলবি!

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১১:০৫ পিএম

শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে নিয়ে অনন্য মামুন ‘নবাব এল.এল.বি’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

৬ মাস আগে সিনেমার ঘোষণা করা হলেও করোনা সংক্রমণের কারণে এত দিন সিনেমাটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা। গত মাসে শুটিং শুরুর পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে ৩০ আগস্ট সিনেমাটির শুটিং শুরু করেছেন নির্মাতা। তবে এতে শাকিব খান ও মাহি অংশ নেননি। তারা পরে অংশ নেবেন বলে জানালেন পরিচালক।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষা করার পর ‘নবাব এল.এল.বি’ সিনেমার দৃশ্যধারণ শুরু করেছি। ঢাকার বিভিন্ন লোকেশনে আগামী ৩দিন শুটিং করবো। ১০ সেপ্টেম্বর এফডিসিতে শুটিং হবে। এ সময় শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এখন অন্যান্য শিল্পীদের নিয়ে শুটিং করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত