সংসদের আসন্ন অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু হচ্ছে না

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১২ পিএম

আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে। সংসদের বাজেট অধিবেশনের মতো এই অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করা হচ্ছে।

করোনা মহামারীর এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার এক তথ্যবিবরণীতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন বা সংসদ বাংলাদেশ টেলিভিশন অথবা বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য সকল গণমাধ্যমের প্রতি সংসদ সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাজেট অধিবেশন সংসদে বসে কভারেজ করার সুযোগ পাননি গণমাধ্যমকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত