বুড়িগঙ্গা তীরের ৮০ ডকইয়ার্ড স্থানান্তরের নির্দেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:২২ এএম

বুড়িগঙ্গা নদীর তীরের ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় যশোরের নওয়াপাড়া নদীবন্দরের কার্যক্রমকে আরও বেগবান করতে বিআইডব্লিউটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত