মির্জাপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ দম্পতি ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪২৬ জন করোনা সংক্রমিত হলেন।

বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন- ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের এক বৃদ্ধ (৬২), বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের এক স্বাস্থ্যকর্মী (২৮) (সিএইচসিপি), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ সদস্য (৩৬) ও তার স্ত্রী (২৮), মির্জাপুর বাজারে বসবাসরত স্কয়ার ফার্মাসিটিক্যালে কর্মরত এক ব্যক্তি (৩৪) ও তার শিশু পুত্র (২)।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৩৭১ জন এবং বাকি ৪৯ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত