বিক্রেতাদের পাশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৭ এএম

২০টি জনপ্রিয় ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্য বাজারজাত করে ভোক্তা এবং বিক্রেতার স্বার্থ নিশ্চিত করতে ‘রিটেইলর ইন্স্যুরেন্স প্রোগ্রাম’ চালু করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সব কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিজের পরিবারের মতো দেখতেন। সেই একই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চালু করেছে এই প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতাভুক্ত প্রত্যেক বিক্রেতা সর্বোচ্চ ৪১০,০০০ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পাবেন।

এই প্রোগ্রামের আওতাভুক্ত একজন বিক্রেতা গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তথা স্কয়ার গ্রুপ গভীরভাবে শোকপ্রকাশ করেছে। একই সঙ্গে পরিবারটিকে তিন লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষ থেকে শাফকাত আহমেদ (সিনিয়র ম্যানেজার, ট্রেড মার্কেটিং) ওই ইন্স্যুরেন্সের নমিনি মৃতব্যক্তির পুত্র মো. শরীফের হাতে চেকটি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত