কেন্দুয়ায় পুকুরে ডুবে ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯ এএম

বাড়ির অদূরে পুকুর ঘাটে গোসল করতে গিয়ে পূর্ণ চন্দ্র সরকার নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৌর শহরের আদমপুর এলাকায় কালিবাড়ি মন্দিরের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে। পূর্ণ চন্দ্র সরকার একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত পূর্ণ চন্দ্র সরকার সন্ধ্যার আগে নিজ বাড়ির ১০০ গজ অদূরে কালি মন্দির পুকুর ঘাটে গোসল করতে গিয়েছিলেন।

গোসল করে বাড়িতে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন বৃদ্ধের সন্ধানে মন্দিরের পুকুর ঘাটে গেলে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের মৃতদেহ পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, সন্ধ্যার পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের পুকুর পাড় ও ঘাট বেশ খাড়া এবং এছাড়া নিহত বৃদ্ধ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পারিবারের অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত