শুক্রবার থেকে খুলে দেওয়া হচ্ছে সোনারগাঁ জাদুঘর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৭ পিএম

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর)। করোনা পরিস্থিতিতে গত ২০ মার্চ বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পাঁচ মাস পর সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সোনারগাঁ জাদুঘর।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দর্শনার্থীদের জন্য সোনারগাঁ জাদুঘর খুলে দেওয়া হচ্ছে, তবে দর্শনার্থীদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করতে হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত