শোয়েবের প্রশ্ন, কেন কোহলির প্রশংসা করব না

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:০১ এএম

ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করায় নিজ দেশে অনেকেরই সমালোচনার শিকার হন শোয়েব আখতার। সেই সব সমালোচকদের এবার একহাত নিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। তার পাল্টা প্রশ্ন, ‘কেন আমি কোহলি-রোহিতদের প্রশংসা করব না?’

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী শোয়েব বলেন, ‘আমি কেন ভারতীয় খেলোয়াড়দের ও বিরাট কোহলির প্রশংসা করতে পারব না? এই সময়ে পাকিস্তানে কিংবা পুরো বিশ্বে কোহলির কাছাকাছি আর কে আছে? আমি বুঝি না মানুষ কেন রাগ করেছে। সমালোচনা করার আগে তাদের উচিত আগে পরিসংখ্যান দেখে নেওয়া।’

কোহলিকে প্রশংসায় ভাসিয়ে শোয়েব বলেন, ‘এই মুহূর্তে কোহলির ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর কার এত সেঞ্চুরি আছে? সে ভারতের হয়ে কতগুলো সিরিজ জিতেছে? আমি কি তার প্রশংসা করব না?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত