ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুল

টিউশন ফি কমানোর দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫২ এএম

রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে শতাধিক অভিভাবক এ বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা জানান, করোনা মহামারীতে দেশের অন্যান্য পেশাজীবীর মতো তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে চাকরি হারিয়েছেন। কারও বেতন অর্ধেক হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দুর্বিষহ দিন কাটছে অনেকের। এ অবস্থায় স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ কমিয়ে আনতে কর্র্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত হয়ে স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকা অনুভূতি সিনহা অভিভাবকদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত