অনলাইন গণমাধ্যম নীতিমালা আরেকটি কালাকানুন : রিজভী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ এএম

মন্ত্রিসভায় অনুমোদিত ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০২০’ দেশের গণমাধ্যমের কণ্ঠরোধের আরেকটি ‘কালাকানুন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশের গণমাধ্যমের কণ্ঠরোধ করে আওয়ামী সরকার চেতনা সন্ত্রাস, লুটেরা সন্ত্রাস ও পাচার সন্ত্রাসের পাপ ঢাকতে উঠেপড়ে লেগেছে।’ গতকাল বৃহস্পতিবার এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা’ মন্ত্রিসভায় অনুমোদন করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘প্রতিনিয়ত এই গণবিরোধী সরকার এমন এমন আইন করছে কোনোভাবে যেন বিরোধী কণ্ঠ বাতাসের মধ্যে ভেসে না যায়। গত সোমবার তারা জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা করে তা আইন করার জন্য অনুমোদন দিয়েছে। অর্থাৎ টেলিভিশন থাকবে, কিন্তু তার যদি অনলাইন ভার্সন বা নিউজ পোর্টাল থাকে তাহলে তার জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটা কণ্ঠরোধ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত