মিরসরাইয়ে ঝরনা থেকে পড়ে ফেনীর পর্যটক নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:২৬ পিএম

মিরসরাইয়ে খইয়াছড়া ঝরনা থেকে পড়ে ফয়েজ আহমেদ প্রকাশ খাজু (৩৯) নামে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দশ স্তর বিশিষ্ট খইয়াছড়া ঝরনার ওপর থেকে নিচে পড়ে যান তিনি।

খাজু ফেনী পৌরসভার বড়াইপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতের লাশ পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়। মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দীনেশ দাশ বলেন, সকালে ফেনী জেলা থেকে খাজুসহ তার ৯ বন্ধু মিলে খইয়াছড়া ঝরনায় যায়। ঝরনার একদম শেষ ধাপে ওঠার পর ফয়েজ আহমেদ পা পিছলে নিচে পড়ে যান।

খবর পেয়ে মিরসরাই থানা-পুলিশ, মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত