রেল লাইনে বসে মোবাইলে আলাপ: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১ পিএম

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন (২২) উপজেলার পাঠানচক গ্রামের আয়াজ আলীর ছেলে।

শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জের কটালপুর মাঝপাড়া এলাকায় সিলেট থেকে ঢাকাগামী জয়িন্তকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আল আমিন।

সিলেট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তিনি জানান, আল আমিন রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিল। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত